Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা প্রবাসী কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কূটনৈতিকভাবে উদ্যোগ নিয়েছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে, পাশাপাশি অতিরিক্ত ৫০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে ইন্স্যুরেন্স সুবিধা অনুযায়ী নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ