Views Bangladesh Logo

নেপালের বন্যায় আটকা পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী তাসরিফ খান ও তার দলের নিরাপত্তা নিয়ে দেশি-বিদেশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার বার্তা দিয়ে সেই উদ্বেগের অবসান ঘটিয়েছেন তাসরিফ।

বার্তায় সংগীতশিল্পী তাসরিফ বলেন, আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। একই সঙ্গে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়াও চান তিনি।

তাসরিফ জানান, উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হয়েছেন।

এ ঘটনায় শুধুমাত্র নিজের ও দলের নিরাপত্তা নয়, বন্যায় আটকা পড়া মানুষদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। বিপদগ্রস্তদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানান তিনি।

তাসরিফ বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন।’

সবশেষে নিজের ও দলের জন্যও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তাসরিফ। তিনি বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে তাসরিফ ও তাঁর দলের নিরাপদ থাকার খবর পেয়ে স্বস্তি ফিরেছে তাঁদের উদ্বিগ্ন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ