কাস্টমসের ৩৮ কর্মকর্তার বদলি
কাস্টমসের কমিশনারসহ মোট ৩৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপকমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করে। এর মধ্যে একটি আদেশ দেওয়া হয় ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি আদেশ জারি করা হয় ৫ ফেব্রুয়ারি। প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে ঢাকায় কর্মরত অবস্থান থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া তিনজন কমিশনার হলেন আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকির হোসেন (চলতি দায়িত্ব)। চারজন যুগ্ম কমিশনারের মধ্যে রয়েছেন মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।
পাঁচজন অতিরিক্ত কমিশনার হলেন কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। আটজন উপকমিশনারের তালিকায় আছেন মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশিউর রহমান ও আলী রেজা হায়দার।
এ ছাড়া বদলি হওয়া ১৮ জন সহকারী কমিশনার হলেন শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, এ কে এম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে