Views Bangladesh Logo

পুলিশের ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

রংপুর মহানগর পুলিশ কমিশনারসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চারটি পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মহানগর পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে দেওয়া হয়েছে বরিশাল রেঞ্জের দায়িত্ব।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই বাহিনীর অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের দায়িত্ব।

এ ছাড়া বদলির তালিকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বিশেষ শাখায় (এসবি) কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ