Views Bangladesh Logo

চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে টাঙানো হলো সাইনবোর্ড

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ এ সাইনবোর্ড লাগান। এসময় তাদের সঙ্গে কয়েকজন নেতাকর্মীও কার্যালয়ে উপস্থিত ছিলেন।

শওকত উল আনাম গণমাধ্যমকে বলেন, ‘কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের অফিস হিসেবে যে সাইনবোর্ড লাগানো ছিল, আমরা তা সরিয়ে আমাদের দলের সাইনবোর্ড স্থাপন করেছি। দরজায় যে তালা ছিল, তা সরিয়ে ভিতরে প্রবেশ করেছি। অফিসে আগের চেয়ার, টেবিল, মাইক, আলমারি, ফাইলসহ অন্যান্য জিনিস পাওয়া যায়নি। প্রয়াত জাতীয় ও জেলা নেতাদের ছবি পর্যন্ত নেই। আমরা অফিসে আমাদের তালা দিয়েছি।’

গত ২১ অক্টোবর ওই ভবনের চতুর্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছিল। সেই সময় একদল যুবক কার্যালয়ের বাইরে শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেছিলেন। ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনকেও দেখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ