Views Bangladesh Logo

মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়, সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার খবর পেয়ে রোববার (১৮ মে) রাত ৮টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর মিরপুর ফায়ার স্টেশনের তিনটি, কুর্মিটোলার দুটি ও পল্লবীর দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ