পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা
মার্কিন পপ তারকা রিয়ানার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে লস এঞ্জেলস পুলিশ বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা বিসিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস এঞ্জেলস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে উপস্থিত ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি শনাক্ত করা হয় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে