খুলনায় গভীর রাতে যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির তেঁতুলতলা গ্রামের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাহাদুর মুন্সির বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে গুলিবর্ষণকারীরা সড়কে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর গুলিবর্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
বাহাদুর মুন্সির ভাই সোহরাব মুন্সি বলেন, তারা এখনো থানায় কোনো অভিযোগ দেননি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা পাওয়া গেছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ করেননি। ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন