১২ মে থেকে শপিংমল-দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। ঈদুল আজহা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে।
দোকান মালিক সমিতির নেতাদের মতে, সময় বাড়ানোর ফলে ঈদকেন্দ্রিক কেনাকাটায় অতিরিক্ত ভিড় কিছুটা কমবে এবং ক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি ব্যবসায়ীরাও বাড়তি সময় পেয়ে বিক্রি বাড়ানোর সুযোগ পাবেন।
মতামত দিন