Views Bangladesh Logo

দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি নির্ধারণ, কার্যকর আজ থেকেই

সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময়সূচিতে নতুন পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) থেকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা থাকবে।

সমিতির সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন সময়সূচির বিষয়ে জানানো হয়েছে।

তিনি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ধন্যবাদ জানান।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। পরে ঈদের পর থেকে আবার আগের নিয়মে সন্ধ্যা ৭টায় বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই সারা দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ