Views Bangladesh Logo

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমলে প্রযোজ্য হবে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা এবং কাঁচাবাজার এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ