Views Bangladesh Logo

চাঁদা না দেয়ায় মোহাম্মদপুর কৃষি মার্কেটে দোকান বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ

চাঁদা না দেয়ার কারণে তাদের কিছু দোকান জোরপূর্বক বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে দোকান বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সেই সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতাকর্মী মার্কেটের নতুন ভবনে দোকানগুলো জোরপূর্বক বন্ধ করে দেন। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষোভ চলছে।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশনস) আবদুল আলিম জানান, খবর পাওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা মৌখিকভাবে জানিয়েছেন, চাঁদা না দেয়ার কারণে তাদের দোকান বন্ধ করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।

ইন্সপেক্টর আবদুল আলিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ