Views Bangladesh Logo

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট

দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ধরনের শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়জুড়ে এসব ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপ-সচিব সোনিয়া বিনতে তবীব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সারাদেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এই নিয়ম আগামী ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে আগামী ২৩ অক্টোবর থেকে আবার পূর্বের নির্ধারিত সময়সূচি বহাল হবে। অর্থাৎ, ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট পূর্বের মতো সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা সূচির অংশ হিসেবে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা আগে থেকে নির্ধারিত ছিল। তবে দুর্গা পূজা উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিল সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ