বিপণিবিতানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি দোকান মালিক সমিতির
বিদ্যুৎ সংকটে ব্যবসা টিকিয়ে রাখতে দেশের সব বাজার ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
দোকান মালিকরা বলেন, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা থাকলেও সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় লোডশেডিং শুরু হচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাজার ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য স্বল্পসুদে ঋণ ও সরকারি সহায়তা জরুরি বলেও জানান তারা। একই সঙ্গে মানসম্মত সৌর প্যানেল নিশ্চিত করতে নিয়মিত সার্ভিসিং ব্যবস্থা চালু এবং একটি নিয়ন্ত্রক বোর্ড গঠনের দাবি জানান দোকান মালিকরা।
আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মতামত দিন