Views Bangladesh Logo

শমী কায়সার, তাপস কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় তিনদিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৯ নভেম্বর) তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে হাজির করেন।

গত ৬ নভেম্বর ঢাকা মহানগরীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে শমীকে এবং ৪ নভেম্বর তাপসকে উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার নথি থেকে জানা গেছে, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে ইশতিয়াক মাহমুদসহ অন্যরা যোগ দেন। র‌্যালিটি উত্তরার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন, বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। এতে আহত হন ইশতিয়াক।

গত ২৯ সেপ্টেম্বর সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলাটি করেন ইশতিয়াক আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ