Views Bangladesh Logo

‘ডিসেম্বরের উৎসব’ পাল্টিয়ে ‘বিজয়ের উৎসব’ করল শিল্পকলা

 VB  Desk

ভিবি ডেস্ক

সমালোচনার পর শিল্পকলা একাডেমি তাদের মাসব্যাপী উৎসবের নাম 'ডিসেম্বরের উৎসব' থেকে পরিবর্তন করে 'বিজয়ের উৎসব' রেখেছে।

গত ৫ ডিসেম্বর থেকে বিজয়ের মাস উদ্যাপনে শিল্পকলা একাডেমি বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করছে। এই আয়োজন প্রশংসিত হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা উৎসবের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানতে চান, কেন এটি 'ডিসেম্বরের উৎসব' এবং 'বিজয়ের উৎসব' নয়।

পরে সমালোচনার মুখে সোমবার বিজয় দিবসে একাডেমির প্রচারিত এক ভিডিওতে উৎসবের নাম 'বিজয় উৎসব' হিসেবে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ডিসেম্বর মাসে মানুষ বিজয়ের উৎসব দেখতে চায়, আমরা এই ধারণাকে স্বাগত জানাই। কোনো দলীয় স্বার্থ, কোনো ব্যক্তির স্বার্থ নিয়ে শিল্পকলা একাডেমি কাজ করবে না। সামষ্টিক জনগণের ভাষ্যই আমাদের ভাষ্য। জনগণ যেভাবে চাইবে, শিল্পকলা তেমনই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সেই ধারা থেকে বেরিয়ে আসতে চাই, যা মুক্তিযুদ্ধকে পুঁজি করে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছিলেন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ