২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ওসি প্রত্যাহার
কর্মস্থলে যোগদানের ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে জরুরি এক চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়।
জেলা পুলিশ জানায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ১ আগস্ট তাকে প্রত্যাহার করা হয়। তবে কোন ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়টি তাদের পক্ষ থেকে জানানো হয়নি।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ‘শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশাসনিক কারনে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আর শিবচর থানায় নতুন ওসিও শিগগিরই যোগদান করবেন। যাতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত পান।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে