ডিএমপির রমনা বিভাগের ডিসি হলেন শেখ জাহিদুল ইসলাম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম।
শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
একই আদেশে ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মিনা মাহমুদকে।
এর আগে শেখ জাহিদুল ইসলাম নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নীলফামারী থেকে ডিএমপিতে বদলি করা হয়।
অন্যদিকে মিনা মাহমুদ জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। তাকেও একই দিনে ডিএমপিতে বদলি করা হয়।
এদিকে, রমনা বিভাগের আগের ডিসি মাসুদ আলম–কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করেছে সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে