ড. ইউনূসকে শেহবাজ শরীফের চিঠি, সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শেহবাজ শরীফ আগামী দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় ক্ষেত্রেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি অধ্যাপক ইউনূসকে এব্যাপারে একটি চিঠি দিয়েছেন এবং চিঠিটি সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।
শেহবাজ লিখেছেন: "আমি বিশ্বাস করি যে আমাদের দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপায়গুলি সক্রিয়ভাবে অন্বেষণ করতে হবে।"
এতে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায় যা দুই দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন: "আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সাথে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চাই যা আমাদের দুই দেশের জনগণের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে পারে।"
শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
মতামত দিন