অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরীফের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাকিস্তানে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
সোমবার (৩১ মার্চ) টেলিফোন আলাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা পুনর্ব্যক্তও করেন তিনি।
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক ইউনূস ও শাহবাজ শরীফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর পোস্টেও বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন।
তিনি কিংবদন্তি গায়িকা রুনা লায়লাসহ বাংলাদেশি সাংস্কৃতিক দলকেও পাকিস্তানে আমন্ত্রণ জানান।
২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরের প্রত্যাশাও ব্যক্ত করেন শাহবাজ।
তিনি বলেন, 'পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে'।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে