Views Bangladesh Logo

শাওয়ালের মাসের চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর ২১ মার্চ

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি বছর রমজানের ৩০ রোজা পূর্ণ হচ্ছে। ফলে আগামী শনিবার (২১ মার্চ) দেশে মুসলিমরা উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং পরবর্তী দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ