বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অতিরিক্ত সচিব পদে কর্মরত থাকা অবস্থায় শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দেয় সরকার। পদোন্নতির পরপরই তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়। তার শূন্য পদেই শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হলো।
মতামত দিন