শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি
জুলাই আন্দোলনকে অবমাননা এবং এ নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা থানায় গিয়ে অভিযোগপত্র জমা দেন।
শুক্রবার রাতেই অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন। পুলিশ জানায়, অভিযোগকারীদের দাবি, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অভিযুক্তরা এই আন্দোলনের ঘটনাপ্রবাহ ও এর সঙ্গে সংশ্লিষ্ট আবেগকে কেন্দ্র করে বিভ্রান্তিকর এবং অবমাননাকর প্রচারণা চালিয়েছেন।
এতে উল্লেখ করা হয়, এছাড়া শান্তা ফারজানা নামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ আইন গ্রহণ করা হবে।
মতামত দিন