Views Bangladesh Logo

বিমানবন্দরে শাকিল ও ফারজানা রুপা আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি চ্যানেল একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ, তার স্ত্রী একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা ও তাদের ১ কন্যাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে। পরবর্তীতে তাদের ডিবির কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২১ আগস্ট) তাদের আটক করা হয়।

তারা টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।

সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

একাত্তর টেলিভিশন থেকে কয়েকদিন আগে চাকরিচ্যুত হয়েছেন প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা। একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে গত ৮ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ