Views Bangladesh Logo

সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

ইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের একটি মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত সমন জারি করেন।

আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

অপর আসামিরা হলেন, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম গণমাধ্যমে জানান, সাকিল আল হাসানের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। বুধবার এ মামলায় শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।

গত ১৫ ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ