ইংল্যান্ডের সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
ইংল্যান্ডের সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রতি কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর পরীক্ষায় পাশ না করায় এই শাস্তি দেওয়া হলো তাকে। তার ওপর এই নিষেধাজ্ঞা চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন সাকিব। ১৩ বছর পর কাউন্টিতে ফিরে দুই ইনিংসে ৬৩ ওভার বল করেন তিনি এবং নেন ৯ উইকেট। তবে ম্যাচ চলাকালীন কোন ‘নো’ ডাকা হয়নি তার বোলিংয়ের জন্য।
এর দুই মাস পর ইংল্যান্ডের দুই আম্পায়ার স্টিভ ও'শনেসি ও ডেভিড মিল্নস সাকিবের অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট জমা দেন। এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে বলা হয়। চলতি মাসে লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন অবৈধ বলে ধরা পড়ে।
এই পরিস্থিতিতে ২০ বছর ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে খেলা সাকিব আল হাসান প্রথমবার বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়লেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে