Views Bangladesh Logo

সাকিব আল হাসানের জন্মদিন আজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের সর্বাধিক পরিচিত নাম সাকিব আল হাসানের জন্মদিন আজ। দেশের সবচেয়ে সফল ক্রিকেটার হিসেবে সুপরিচিত সাকিব, মাঠে নিজের দক্ষতা প্রদর্শন করে জীবন্ত কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সাকিবআল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। আজ তিনি ৩৯ বছর বয়স পূর্ণ করলেন।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সাকিব ব্যাট এবং বলের দক্ষতায় ক্রিকেট বিশ্বের রাজত্ব করছেন। তিন ফরম্যাটেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শীর্ষ অলরাউন্ডার হিসেবে স্থান অর্জন করেছেন। তিনি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কও ছিলেন।

২০১৯ সালের বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স ছিল ঐতিহাসিক ৬০৬ রান করে এবং ১১ উইকেট নেন।

মাঠের ভেতরে এবং বাইরে নানা বিতর্কের মধ্যেও সাকিব সবসময় দলের জন্য সেরা পারফরম্যান্স দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।
দীর্ঘ ক্যারিয়ারের মধ্যে সাকিব বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে অমর ছাপ রেখে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ