Views Bangladesh Logo

১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, টার্মিনাল চালুর প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, যাত্রীচাহিদা ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় নিয়ে বিমানের বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আফরোজা খানম রিতা বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ