Views Bangladesh Logo

সমকালের সম্পাদক হলেন শাহেদ মুহাম্মদ আলী

 VB  Desk

ভিবি ডেস্ক

জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলীকে সমকালের সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ