Views Bangladesh Logo

সাম্য হত্যা: বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শহরিয়ার আলম সাম্যর হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে দলটির নেতা-কর্মীরা। এতে ওই এলাকাসহ আসেপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সড়কে বসে অবস্থান শুরু করেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে ছাত্রদলের কর্মীরা বসে পড়ায় রাস্তায় বড় ধরনের যানজট তৈরি হয়েছে।’

ছাত্রদল জানিয়েছে, তাদের এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন যায়গা থেকেও নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘সাম্যর হত্যার ঘটনায় এখনো কোনো স্পষ্ট ব্যবস্থা দেখা যাচ্ছে না। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

তিনি বলেন, ‘২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনজন সন্দেহভাজনকে আটকের কথা বললেও তাদের নাম প্রকাশ করেনি।’

রাকিবুল বলেন, ‘তারা এখনও নিশ্চিত না কারা জড়িত, তাই নামও বলছে না।’

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, সাম্যর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবারের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ