Views Bangladesh Logo

শাহবাগ অবরোধে যান চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার (৯ মে) বিকেল থেকে শুরু হওয়া অবরোধে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বিকেল ৪টা ৫০ মিনিটে শুরু হওয়া এই অবরোধের নেতৃত্ব দেন এনসিপি সংগঠক হাসনাত আবদুল্লাহ। অবরোধে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

অবরোধস্থলে উপস্থিত বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধে নানা স্লোগান দিতে দেখা গেছে।

অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, টিএসসি এবং বাংলা মোটর অভিমুখে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রাজধানীর এই কেন্দ্রস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা’র সামনে এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশ না করা পর্যন্ত শাহবাগ ছাড়ছি না। এবার আমরা রাস্তায় নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরছি না।’

এই ঘোষণার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাত্রা করে এবং মোড় দখল করে অবরোধ শুরু করেন।

এরও আগে বৃহস্পতিবার রাত থেকেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ