Views Bangladesh Logo

আজও শাহবাগ অবরোধ করে জুলাই যোদ্ধাদের অবস্থান

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুলাই যোদ্ধারা। শুক্রবারও (১ আগষ্ট) শাহবাগ মোড়ে অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, বৃহস্পতিবার রাতভর শাহবাগ মোড়েই অবস্থান করেন কিছু আন্দোলনকারী। শুক্রবার ভোরে তাদের সঙ্গে যোগ দেন আরও লোকজন।

ওসির মতে, প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারীরা ছিলেন। থেমে থেমে বৃষ্টি থাকা সত্ত্বেও তারা অবরোধ চালিয়ে যান। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনো বাস বা অন্য কোনো যানবাহনকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। বিকল্প রুটে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেয়া হয়।

গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এই আন্দোলন শুরু হয়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন আবার কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ পথ হেঁটেই যান।

তবে শুক্রবার ছিল সরকারি ছুটির দিন। তাই আগের দিনের তুলনায় আজ যানজট ও জনদুর্ভোগ কম বলে জানান খালিদ মনসুর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ