Views Bangladesh Logo

সাদমানের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ

ট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির দিনে ব্যাটিং ধস নামলেও প্রথম ইনিংসে লিড নিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেটে ২৯১ রান। এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৬৪ রানের লিডে দিন শেষ করে বাংলাদেশ। অপরাজিত থেকে মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজ (১৬) এবং তাইজুল ইসলাম (৫)।

দিনের শুরুতেই মাত্র এক বল খেলেই জিম্বাবুয়ের ইনিংস শেষ করে দেন তাইজুল ইসলাম। মুজারাবানিকে আউট করে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট নেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। প্রথম সেশনেই দলকে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন তারা। দীর্ঘ ২৮ মাস পর টেস্টে ওপেনিংয়ে শতরানের জুটি পেল বাংলাদেশ। ১১৮ রানে জুটির অবসান ঘটে বিজয়ের আউটে; ৩৯ রান করে এলবিডব্লিউ হন তিনি।

অন্য প্রান্তে দৃঢ় ছিলেন সাদমান। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এনগারাভার বলে দুর্দান্ত শট খেলে ১৬ চার ও ১ ছক্কায় ১২০ রানের ইনিংস খেলেন তিনি। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই করেছিলেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি (১১৫*)।

সাদমানের বিদায়ের ঠিক আগেই ৩৩ রান করে আউট হন মুমিনুল হক। এরপর মুশফিকুর রহিম (৪০ রান) ও শান্ত (২৩) চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়লেও শেষ বিকালে ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। মাত্র ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় দল। জাকের আলী ও নাঈম হাসান দ্রুত ফিরে যান।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মাসেকারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ