Views Bangladesh Logo

জ্যামাইকা টেস্টের প্রথম দিনের প্রাপ্তি সাদমানের ফিফটি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলের প্রাপ্তি ছিল সাদমানের ফিফটি। কারণ এই টেস্টেও বরাবরের মতো টপ অর্ডাররা ব্যর্থ। ফলে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা।

বাংলাদেশ সময় শনিবার (৩০ নভেম্বর) রাত ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে বিলম্বে শুরু হয়। ফলে দুই সেশনের খেলা মাঠেই গড়ায়নি।

এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। তবে এদিনও ব্যর্থতার পরিচয় দেয় দুই টপ অর্ডার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

মাত্র ৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। রোচের করা পঞ্চম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১২ বলে ৩ রান আসে তার ব্যাটে।

এক ওভার পর বিদায় নেন মুমিনুল হকও। তিনিও রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এতে মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশল।

শাহাদাত দিপুকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম। এই সুবাদে আর কোনো উইকেট না হারিয়ে ৬৯ রানে দিনশেষ করে টাইগাররা।

যখন আরও একবার ব্যাটিং ধসের শঙ্কায় আতঙ্কিত দল তখন ১৪১ বলে ৫৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন এই দুজনে। এমনকি তাদের ব্যাটিং দৃঢ়তায় শেষ সেশনের আগ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি টাইগাররা।

এদিন ২৯তম ওভারের দ্বিতীয় বলে হজকে ছক্কা মারেন সাদমান, যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ছক্কা। ২০তম টেস্ট আর ৩৮তম ইনিংসে এসে প্রথম আন্তর্জাতিক ছক্কা হাকান এই ওপেনার।

এদিকে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ হেরে যাওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ