বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
পুলিশ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশে থেকে একটি কাটা পা উদ্ধার করেছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা গেছে, এই দেহের অংশ ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে কাটা পা এবং শনিবার সকালে দুটি হাত উদ্ধার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানিয়েছেন, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি রাস্তায় দুটি হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে।
ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। উদ্ধারকৃত দেহাংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে