কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে মানুষের দুটি খণ্ডিত হাত উদ্ধার করেছে পুলিশ। হাত দুটির পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে হাত দুটির ডিএনএ প্রোফাইলের নমুনা সংগ্রহের জন্য সেগুলো ঢামেক মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল জানান, শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে খণ্ডিত হাত দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, হাত দুটির পরিচয় ও কীভাবে সেগুলো সেখানে এসেছে, তা জানতে তদন্ত চলছে। ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
মতামত দিন