Views Bangladesh Logo

সমাবেশ ও পরীক্ষা ঘিরে রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে দুটি রাজনৈতিক সমাবেশ ও একটি সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষা আজ। এতে সকাল থেকেই প্রধান সড়কগুলোতেগাড়ির ধীরগতি ও দীর্ঘজটের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী নগরবাসী।


রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে—সড়কেগাড়ির চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গণপরিবহনে যাত্রীর ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বাসস্টপগুলোতেঅপেক্ষমাণ মানুষদের ঠেলাঠেলি করে বাসে উঠতে দেখা গেছে।


কারওয়ানবাজারগামী বেসরকারি চাকরিজীবী শাওন হাওলাদার বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার জ্যামের কারণে বাসে উঠলেও কখন গন্তব্যে পৌঁছাবো, তা বলা যাচ্ছে না।


সিএনজি চালক রতন জানান, টেকনিক্যাল সিগন্যাল থেকে শ্যামলী আসতে ৩৫ মিনিট লেগেছে। সাধারণত ১০ মিনিটের বেশি লাগে না। আজ রাস্তায় মোটামুটি ভালো জ্যাম।


ঢাকা মেট্রোপলিটনপুলিশের (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতেজানিয়েছে, ৩ আগস্টঢাকায় তিনটি বড় সমাবেশের কারণে কয়েকটিসড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছে। এর মধ্যে ছাত্রদলের শাহবাগমোড়ের ‘ছাত্র সমাবেশ’, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র শহীদ মিনারে ‘জুলাইঘোষণাপত্র ও সনদেরদাবিতেসমাবেশ’ এবংসাইমুমশিল্পী-গোষ্ঠীরসোহরাওয়ার্দীউদ্যানে ‘জুলাইজাগরণ’ অনুষ্ঠানরয়েছে।


ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে দুপুরে যানজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমাবেশ চলাকালীন বিকল্প সড়ক ব্যবহার করতে নাগরিকদের অনুরোধ করেছে ডিএমপি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ