Views Bangladesh Logo

হাভার্টজের জোড়া গোলে ৭-১, গোলবন্যায় জার্মানি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কুরাসাওর বিপক্ষে একের পর এক গোল করেই চলেছে জার্মানি। বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ই’-এর ম্যাচে ৮৮তম মিনিটে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-১ করেছেন।

এনআরজি স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ২০তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাও।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৭তম মিনিটে নিকো শ্লটারবেক এবং প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টজ গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে জুলিয়ান নাগেলসমানের দল। ৪৭তম মিনিটে জামাল মুসিয়ালা, ৬৮তম মিনিটে ন্যাথানিয়েল ব্রাউন এবং ৭৭তম মিনিটে ডেনিজ উন্দাভ গোল করে ব্যবধান বাড়ান।

ম্যাচের ৮৮তম মিনিটে আবারও গোলের দেখা পান হাভার্টজ। নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করে কুরাসাওর বিপক্ষে জার্মানির আধিপত্য আরও স্পষ্ট করেন তিনি।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ