Views Bangladesh Logo

নির্বাচনে মোতায়েন থাকবে ৭ যুদ্ধজাহাজ: নৌবাহিনী প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূল ও সমুদ্র এলাকায় ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে এবং দায়িত্ব পালন করবে নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য। এ তথ্য জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে ১৬টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ২৫টি উপজেলায় নৌবাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উপকূল ও গভীর সমুদ্রে সার্বক্ষণিক টহলে থাকবে ৭টি যুদ্ধজাহাজ।

তিনি বলেন, ভোটারদের প্রতি সশস্ত্র বাহিনী নমনীয় ও সহযোগিতামূলক অবস্থানে থাকবে। তবে কেউ যদি নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, অতীতের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভুল-ত্রুটি কাটিয়ে উঠে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এর আগে নৌবাহিনী প্রধান বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ