Views Bangladesh Logo

গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম সংক্রান্ত আলাদা অধ্যাদেশ প্রণয়ন অপ্রয়োজনীয় ছিল, কারণ বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই এ ধরনের অপরাধের বিচার করা সম্ভব।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইনের আওতায় আগেই গুমের মতো অপরাধের বিচার করার এখতিয়ার ছিল। তাই এ বিষয়ে নতুন করে আলাদা আইন বা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, যদি গুম অধ্যাদেশ বাতিল করে তা ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তবে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। এটি সঠিক ও যথার্থ পদক্ষেপ।

আমিনুল ইসলাম জানান, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ