Views Bangladesh Logo

প্রবীণ আইনজীবী এম আই ফারুকী আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টার দিকে তিনি মারা গেছেন।


তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার ফারুকী একজন অভিজ্ঞ ও প্রথিতযশা আইনজীবী ছিলেন। তিনি আইনবিষয়ক তিনটি গ্রন্থ রচনা করেছেন— ল অফ অ্যাব্যান্ডন্ড প্রপার্টি, সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশন্যালিটিজ ইন বাংলাদেশ, এবং ইন্টারপ্রেটিং ভেস্টেড প্রপার্টি ল ইন বাংলাদেশ – আ কমপ্রিহেনসিভ রিভিউ।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুআজ্জেম হোসেন জানান, আজ জোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ