বিনামূল্যে রেল ভ্রমণের সুযোগ পাচ্ছেন জ্যেষ্ঠ নাগরিকরা
সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় ৬৫ বছরের বেশি বয়সি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিনামূল্যে রেল ভ্রমণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ে ভাড়া দিতে হবে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আরও বেশ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে উন্নীত করা হবে এবং মাসিক ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করা হবে। ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা এক লাখে উন্নীত করে স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা করা হবে।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা দেওয়া হবে। ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।

মতামত দিন