Views Bangladesh Logo

ইরাককে জালে সেনেগালের গোলের বন্যা, স্কোর ৪-০

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে সেনেগাল। ১০ জনের ইরাকের বিপক্ষে একের পর এক গোল করে ম্যাচের ৭২ মিনিটেই ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে সাদিও মানের দল।

ম্যাচের চতুর্থ মিনিটেই হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। আবদুলায়ে সেকের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে শুরুতেই লিড এনে দেন দিয়ারা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আফ্রিকার দলটি। ৫৬তম মিনিটে লামিন কামারার অ্যাসিস্টে ইসমাইলা সার গোল করে ব্যবধান বাড়ান। মাত্র তিন মিনিট পর ৫৯তম মিনিটে ইসমাইলা সার-এর অ্যাসিস্ট থেকে পাপে গুয়ে তৃতীয় গোল করেন।

এরপর ৭১তম মিনিটে আবারও গোলের দেখা পান পাপে গুয়ে। ইলিমান এনদায়ের দারুণ অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। সেনেগালের দুর্দান্ত দলীয় আক্রমণের সামনে তখন পুরোপুরি অসহায় ইরাকের রক্ষণভাগ।

ম্যাচের ১৩তম মিনিটে রেবিন সুলাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় ইরাক। ভিএআর পর্যালোচনার পর দেওয়া সেই সিদ্ধান্তের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সেনেগালের হাতে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ