ইরাকের বিপক্ষে সেনেগালের একতরফা আধিপত্য, স্কোর ৩-০
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দশজনের ইরাকের বিপক্ষে দারুণ দাপট দেখাচ্ছে সেনেগাল। ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার আগেই তিন গোল করে বড় ব্যবধানে এগিয়ে গেছে আফ্রিকার দলটি।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক সেনেগাল মাত্র চতুর্থ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায়। এরপর ১৩তম মিনিটে বড় ধাক্কা খায় ইরাক। সাদিও মানেকে আটকাতে গিয়ে জার্সি টেনে ধরায় রেবিন সুলাকা সরাসরি লাল কার্ড দেখেন। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর দেওয়া সেই সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় ইরাক।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। ৫৬তম মিনিটে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মাত্র তিন মিনিট পর ৫৯তম মিনিটে পাপে গুয়ের গোল করলে স্কোরলাইন হয় ৩-০। ১০ জনের ইরাকের রক্ষণভাগ তখন পুরোপুরি চাপে পড়ে যায়।
গ্রুপ আইয়ের এই ম্যাচটি সেনেগালের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। আগের দুই ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ ও নরওয়ের কাছে ৩-২ গোলে হেরে পয়েন্টশূন্য ছিল সাদিও মানের দল। শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল তাদের, আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সেনেগাল।
মতামত দিন