হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
দলের সূত্র এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে