Views Bangladesh Logo

ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান

 VB  Desk

ভিবি ডেস্ক

ছোট পর্দার নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে শহীদুজ্জামান সেলিম সভাপতি এবং ফরিদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া।

৫০১ জন ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৪৪৬ জন। এর মধ্যে ২৭১ ভোট পেয়ে সেলিম সভাপতি এবং হাসান ২২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি রাশেদা আক্তার লাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ (২১৩), যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মদ মন্টু (২৪০), অর্থ সম্পাদক জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ সম্পাদক প্রীতি দত্ত (২২১) এবং দপ্তর সম্পাদক সাইদ রহমান (২৯৫)।

নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন, সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদীপ (২৬৪), গীতালী হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮) এবং হাসান রেজাউল (২২৩)।

নবনির্বাচিতরা পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ