Views Bangladesh Logo

৫ আগস্টকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দিবসটি ঘিরে দেশজুড়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিবসটির তাৎপর্য এবং বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই এই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এবং নজরদারি বাড়াতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার অংশ হিসেবে পুলিশের যানবাহনগুলো যেন অরক্ষিত না থাকে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক নজরদারি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রাখতে নিরাপত্তা কর্মীদের দিনরাত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৫ আগস্টের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি মতিঝিল ও আশুলিয়ায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ঘটনা মূলত জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার একটি অপচেষ্টা। এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সমন্বিত তদন্ত চলছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর পাশাপাশি বিদেশ থেকে পরিচালিত কিছু গোষ্ঠীর কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে। চলমান তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ