ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার
সোস্যাল মিডিয়ায় দেওয়া হুমকির পর দ্য ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে নিরাপত্তা বাড়ানো করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) একদল ধর্মীয় নেতা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, তারা জুম্মার নামাজের পরই সংবাদপত্রের কার্যালয় ঘেরাও করবে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও, নিউমার্কেট সিটি কমপ্লেক্সে কালবেলার অফিসের সামনেও একটি সাঁজোয়াযান (এপিসি) এবং একটি জলকামানসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে