কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা জোরদার
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন দপ্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে কলকাতার পার্ক সার্কাস এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশের উপ-হাইকমিশনে গিয়ে প্রচুর পুলিশ মোতায়েন দেখা যায়। ওই এলাকায় রাস্তাঘাটও ফাঁকা ছিলো। পুলিশকে টহল দিতে দেখা গেছে।
জানা গেছে, এই দপ্তরে আগে ভিসার আবেদন গ্রহণ করা হলেও নতুন করে কলকাতার সল্ট লেকের সেক্টর-৫ এলাকায় ভিসার আবেদনকেন্দ্র চালু করা হয়েছে। সেখানেই আবেদনকারীরা গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন। পরে নির্দিষ্ট তারিখে গিয়ে ভিসা গ্রহণ করছেন। আবার কেউ কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাসপোর্ট-ভিসা নিচ্ছেন।
সূত্রে জানা গেছে, এখন বাংলাদেশের ভিসার জন্য প্রতিদিন ২০০ থেকে ৩০০ আবেদন জমা পড়ছে। আবার কোনো কোনো দিন ৪০০ আবেদনও পড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে