Views Bangladesh Logo

কড়া নিরাপত্তায় জম্মু-কাশ্মীরের দ্বিতীয় দফার ভোট চলছে

 VB  Desk

ভিবি ডেস্ক

ড়া নিরাপত্তার মধ্যে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। মোট তিন দফার নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ২৬ টি বিধানসভা আসনে ভোট হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধাসামরিক সেনা। রইসি, রাজৌরি পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিভিন্ন ঘটনা ঘটেছে। জন্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে দ্বিতীয় দফায় জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। কাশ্মীরের এই তিন জেলা হলোবদগাম, গান্ডেরবাল শ্রীনগর। জম্মুর তিন জেলা হচ্ছেরইসি, রাজৌরি পুঞ্চ।

এগুলোর মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দুটি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ২৫ লাখ ৭৮ হাজার মানুষ ভোট দেবেন।

দ্বিতীয় দফার ভোটে নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ মোট ২৩৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

ওমর আবদুল্লাহ ছাড়াও কংগ্রেসের তারিক হামিদ কাড়রা, বিজেপির রবীন্দ্র রায়না আলতাফ বুখারির মতো প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে আজ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ